ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ০:৩৩:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

একস‌ঙ্গে এসএসসি পরীক্ষা দিলেন ৩ বোন  

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৩০ এপ্রিল ২০২৩ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একস‌ঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিন‌ বোন। রোববার (৩০ এপ্রিল) শুরু হওয়া এসএসসি পরীক্ষায় তারা উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে অংশ নি‌য়ে‌ছেন।

শিক্ষার্থীরা হ‌লেন সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মে‌য়ে সুমাইয়া ইসলাম, মেজো মে‌য়ে সাদিয়া ইসলাম ও ছোট মে‌য়ে রাবিয়া ইসলাম। একসঙ্গে তিন‌ বো‌নের পরীক্ষা দেওয়ার ঘটনা‌টি সবার নজর কে‌ড়ে‌ছে।

পরীক্ষার্থীদের বাবা শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, বিগত পরীক্ষায় মেয়েদের ফলাফলে আমি আনন্দিত। আশা করি এবার এসএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল কর‌বে। তারা উচ্চশিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করবে।
সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে, তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। আশা করি এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রাখবে।